অনুপস্থিতিজনিত ছুটি মঞ্জুরের আবেদন।

তারিখ: ২২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ  

বরাবর

অধ্যক্ষ

ঢাকা কলেজ, ঢাকা।  

মাধ্যম: প্রফেসর ফারজানা ইসলাম, আহ্বায়ক, উপক।  

বিষয়: অনুপস্থিতিজনিত ছুটি মঞ্জুরের আবেদন।

মহোদয়,

যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার অধীনস্থ ঢাকা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র। গত ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত আমি জ্বর, শ্বাসকষ্ট, হাঁপানি (অ্যাজমা) ও অ্যালার্জিজনিত শারীরিক জটিলতায় ভুগছিলাম। এর ফলে উক্ত চার দিন আমি শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে পারিনি।  

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতির উল্লেখিত দিনগুলোর জন্য আমাকে ছুটি মঞ্জুর করে আপনার সদয় দৃষ্টি দান করবেন।  

বিনীত নিবেদক,

নাম: আবদুল্যাহ আল আদিব

রোল নং: ১৩৯

গ্রুপ: বিজ্ঞান (সেকশন: A)

শ্রেণি: একাদশ

ঢাকা কলেজ, ঢাকা।

অভিভাবকের মোবাইল নম্বর: ০১৭৩৩-১১৬৩৮৪  

Comments